সালেহর বিকল্প হিসেবে মাহরেজকে ভাবছে রোমা

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৬:৩০
লেস্টার সিটি তারকা রিয়াদ মাহরেজের প্রতি আগ্রহ প্রকাশ করেছে সিরি এ লিগের ক্লাব রোমা। দলের প্রধান কোচ এসেবিও ডি ফ্রান্সেসকোর মতে মোহাম্মদ সালেহ’র পরিবর্তিত হিসেবে জিয়াল্লোরোজিতে এই আলজেরিয় তারকাই হবেন উপযুক্ত।
 
 চলতি দল বদলের সময়েই কিং পাওয়ার স্টেডিয়াম ত্যাগ করার ইচ্ছা পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন মাহরেজ। এর পরিবর্তে বার্সেলোনা কিংবা আর্সেনালে গিয়ে নিজের চ্যাম্পিয়ন্স লীগে খেলার ইচ্ছা পূরণ করতে চান তিনি। এদিকে লেস্টারের কোচ ক্যারিগ শেক্সপিয়ার মঙ্গলবার দাবি করেছেন যে এ খেলোয়াড়ের জন্য এখনো পর্যন্ত আগ্রহী কোন ক্লাব পাননি তারা। গত মৌসুমে অনুষ্ঠিত প্রিমিয়ার লীগে মাত্র ছয় গোল পাওয়া এই উইঙ্গার আগের মৌসুমে ১৭ গোল করে ফক্সেসদের এনে দিয়েছিলেন প্রিমিয়ার লিগের শিরোপা। 
 
৫০ মিলিয়ন ইউরোতে নিজেদের তারকা খেলোয়াড় সালেহকে লিভারপুলের কাছে বিক্রি করার পর ইতালীয় ক্লাব রোমা মাহরেজের মধ্যেই দেখতে পেয়েছে তাদের প্রত্যাশিত পরিবর্তিত খেলোয়াড়ের ছায়া। ফ্রান্সেসকো বলেন,‘ রিয়াদ মাহরেজ অবশ্যই দারুন ও অসাধারণ খেলোয়াড়। ডান প্রান্ত দিয়ে খেলা বাঁ পায়ের খেলোয়াড়দের মধ্যে তিনি একজন। যিনি রোমাকে দারুণভাবে সহায়তা করতে পারবে।’ 
 
নতুন পরিচালক হিসেবে মুনচি রোমায় যোগ দেয়ার পর ক্লাবটি কোচ হিসেবে নিয়ে এসেছে ডি ফ্রান্সিসকোকে। এরপর থেকেই নতুন কোচ দলবদলের বাজারে ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে তিনি ৯জন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করিয়েছে যাদের মধ্যে হেক্টর মরেনো, রিক কার্সডর্প ও লরেঞ্জো পেলেগ্রিনি অন্যতম। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির