দাগনভূঁইয়া (ফেনী) সংবাদদাতা: উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও আসবাবপত্র সংকটের কারণে ৩০০ ছাত্রছাত্রীর পাঠদানে ব্যাহত হচ্ছে। জরাজীর্ণ পুরাতন টিনের ঘরের মধ্যে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে চলছে শ্রেণি কার্যক্রম। এ ব্যাপারে দাগনভূঁইয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হক জনান, সংশ্লিষ্ট দপ্তরে বিদ্যলয়টি এমপিওভুক্তকরণসহ ভবন নির্মাণ ও আসবাবপত্র সরবরাহের জন্য প্রস্তাবনা পাঠাবো। বিদ্যালয়ের জরুরীভিত্তিতে একটি ভবন ও আসবাবপত্র সরবরাহ করা প্রয়োজন বলে জানান সভাপতি মোহাম্মদ উল্যাহ মিয়া —ইত্তেফাক
