ওসমানীনগরে স্কুলের প্রহরীকে পিটিয়ে আহত!

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:২২

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

ওসমানীনগরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টাকালে বাঁধা দেয়ায় চোরেরা ওই বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী কবির আহমদকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত কবির মিয়া মৌলভীবাজার সদর হাসপাতালে তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাশ বলেন, ঘটনাটি জানার পর আমি ইউএনও ও থানা পুলিশকে অবগত করেছি।