এনায়েতপুরে বাসচাপায় শ্রমিক নিহত

আপডেট : ২০ জুলাই ২০১৭, ১০:২৯
 
সিরাজগঞ্জের এনায়েতপুরে বাস চাপায় খাইরুল ইসলাম (২৫) নামের এক তাঁত শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শিবপুর গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ-পাচিল আঞ্চলিক সড়কের এনায়েতপুর থানার খোকশাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, সিরাজগঞ্জ থেকে পাচিলগামী একটি বাস খোকশাবাড়ি এলাকায় পৌঁছে একটি ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী খাইরুলের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর