রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৪:০৫
 
রাজধানীর শাহবাগে পুলিশের সঙ্গে কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে ১জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে অবস্থান নেয়। শিক্ষার্থীরা যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য পুলিশ তাদের চারিদিক থেকে ঘিরে রাখে। এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেডের বাইরে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করলে একজন আহত হয়।
 
 
ইত্তেফাক/এমআর