পারিবারিক নির্যাতন প্রতিরোধ, মাতৃত্বকালীন মায়ের ও সন্তানের যত্ন, জেন্ডারসম আচরণ এবং গৃহস্থালি তত্ত্বাবধানে পুরুষের অংশগ্রহণ বাড়াতে Promundo US নিয়ে CMMS বাংলাদেশে পিতাদের তথা পুরুষদের সঙ্গে নিয়ে প্রিয়বাবা প্রকল্প বাস্তবায়ন করেছে, যার সমাপনী অনুষ্ঠান বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রকল্পের প্রতিপাদ্য ছিল দায়িত্বশীল পিতা, সুখীপরিবার, সমৃদ্ধশালী দেশ।এই প্রকল্পের মাধ্যমে গৃহস্থালি পরিমণ্ডলে পুরুষের অংশগ্রহণের ফলে ম্যাসকিউলিনিটির ব্যতিক্রমি প্রতিফলন তৈরি এবং প্রচলিত জেন্ডার প্রথার বাইরে এনে নারী ও শিশুনির্যাতন দমনে পুরুষদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
২০১১-১২ সালে ইউএনএফপিএ, বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকা বিশ^বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক (যারা সিএমএমএস প্রতিষ্ঠা করেন) বাবাদের নিয়ে একটি ফলিত গবেষণা পরিচালনা করেন। এই গবেষনার ফলাফলের প্রেক্ষিতে এবং Promundo-US এর বাবাদের নিয়ে MenCare শিরোনামের একটি বৈশ্বিক কার্যক্রমের অংশ CMMS বাংলাদেশ MenCare Bangladesh: Engaging Fathers for Child and Family Well-Being and Gender Transformation শিরোনামে বাবাদের তথা পুরুষদের সাথে নিয়ে সংক্ষেপে ‘প্রিয়বাবা প্রকল্প’ নামে এ ফলিত গবেষণা বাস্তবায়ন করে।
IMG0
এ প্রকল্পের মাধ্যমে চেষ্টা করা হয়েছে পিতৃত্বের সেসব প্রথাগত চর্চাগুলোর কারন খুঁজে বের করার যেগুলো আধিপত্যবাদী পৌরুষের (Hegemonic Masculinity) প্রভাবে নারী ও শিশুর উপর নানা প্রকার সহিংসতা উসকে দেয় যা কিনা আবার পিতৃতন্ত্রের পুনরুৎপাদন নিশ্চিত করে। একই সাথে গবেষণা এলাকা থেকে খুঁজে বের করা হয়েছে সেসব অনুকরণীয় বাবাদের যারা পিতৃত্বের প্রথাগত এ চর্চাগুলো করেননি বরং এমন উদ্যোগ নিয়েছেন যা নারী ও শিশুদের ক্ষমতায়িত হতে সাহায্য করেছেন এবং ০-৫ বছর বয়সী সন্তান রয়েছে এমন বাবাদের নিয়ে আয়োজন করা হয়েছে উঠোন বৈঠকের যার মাধ্যমে তাদের অনুকরণীয় বাবাদের অনুসরন করতে উদ্ধুদ্ধ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত ফলাফল প্রকাশ এবং প্রকল্পটি কি ধরনের পরিবর্তন নিয়ে এসেছে তা নিয়ে আলোচনা করতেই এই সমাপনী অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাহিম রাজ্জাক এমপি, সংসদীয় স্থায়ী কমিটি, যুব ও ক্রীড়ামন্ত্রণালয় অ্যাবিগেইল ফ্রাইড, প্রোগ্রাম সহকারী, প্রোমুন্ডো ইউএস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. এ জে এম শফিউল আলম।
ইত্তেফাক/ইউবি
