লালমোহন উপজেলা চ্যাম্পিয়ান

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:২৯

†fvjvq ¯^vaxbZv w`em KvevwW

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

লালমোহন উপজেলা ভোলায় অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবস জেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে ভোলা সদর উপজেলা। গতকাল শুক্রবার বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা ক্রীড়াসংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মো. সাফিন মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ।