রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর পৌণে দুইটায় টাওয়ারের দেয়ালে ঝুলানো একটি ইলেকট্রিক বিলবোর্ডে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সাভির্সের চারটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডে প্ল্যানার্স টাওয়ারের একটি বড় বিলবোর্ড পুড়ে গেছে। এছাড়া তেমন কোনো ক্ষতি হয় নি।
ইত্তেফাক/এমআই
