দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ও বিশ্বের এক নম্বর নারী খেলোয়াড় নাওমি ওসাকা এডিডাস ছেড়ে নাইকির অভিজাত ক্রীড়াবিদদের তালিকায় নাম লেখালেন। তার অপর পৃষ্ঠপোষকরা হলো— অল নিপ্পন এয়ারওয়েজ, নিশান ও ঘড়ি কোম্পানি সিটিজেন। অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জয় ছাড়াও টেনিসের বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে ওসাকাই হলেন প্রথম জাপানি বংশোদ্ভূত খেলোয়াড়। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানের হয়ে ওসাকা এ মাসের শেষে স্টুর্টগার্ট গ্র প্রিতে প্রথমবারের মতো খেলতে নামবেন। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ওসাকা এ প্রসঙ্গে বলেন, ‘আমি নাইকি পরিবারের একজন হতে পেরে গর্বিত।’ অপরদিকে নাইকির পক্ষ থেকে বলা হয়, ‘আমরা লাখ লাখ অ্যাথলিটকে তাদের পাগলাটে স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করছি। নাওমি সে তালিকায় আরেকজন দুর্দান্ত মেধা।’
