ভোলা পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৬:৫২
ভোলা  পৌরসভাকে পর্যটন নগরী হিসাবে গড়ে তোলা এবং আধুনিক নাগরিক সুবিধা  নিশ্চিত  করার লক্ষ্য  নিয়ে ২০১৭-১৮ অর্থবছরে ভোলা  পৌরসভায় ৩০৪ কোটি ৯০ লাখ, ৪১ হাজার ৯৭৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
 
বৃহস্পতিবার রাতে ভোলা পৌরসভা হল রুমে পৌর মেয়র  মোহাম্মদ মনিরুজ্জামান এই বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে পৌর সভার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী  জসীম উদ্দিন আরজু।
 
বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ১৯ কোটি ৬১ লাখ ৫ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ২৩ লাখ ৪৮ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ২৮৪ কোটি ১৫ লাখ টাকা। ব্যয় ধরা হয়েছে ২৮৪ কোটি ১৬ লাখ টাকা। বাজেট অনুষ্ঠানে  ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান নতুন  কোন করারোপ ছাড়াই এ বাজেট  ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/ইউবি