আবাহনীতে বাঁধা পড়লো নবাগত পাইরেটস

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:৩০

ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট

চট্টগ্রামে ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে অবশেষে জয় রথ থামলো চলতে থাকা নবাগত পাইরেটস ক্লাবের। পঞ্চম ম্যাচ পর্যন্ত উড়তে থাকা পাইরেটস ক্লাবের ডানা ভেঙে পড়লো ৬ষ্ঠ ম্যাচে এসে। গতকাল শুক্রবার চট্টগ্রামের সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় আবাহনীর কাছে ২০ রানে হারে নবাগত দলটি। অন্যদিকে আগের তিন ম্যাচে বিধ্বস্ত আবাহনী পরবর্তী তিন ম্যাচে টানা জয়ের কারণে হতাশা মুক্ত হলো অনেকটা।