এবার নিয়ামতপুরে শোবার ঘরে ১৮টি গোখরা

আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৯:৪১
 
নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুড়িহারী গ্রামের মোরশেদুল ইসলামের শোবার ঘর থেকে ১৮টি গোখরা সাপ মারা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঘর থেকে সাপগুলো বেরিয়ে আসে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোরশেদুল আলমের স্ত্রী জোছনা বেগম ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে শুয়ে ছিল। হঠাৎ জোছনার তার পায়ের নিচে ঠাণ্ডা কিছু একটা অনুভব করে। এ সময় মোরশেদুলকে জানালে বিছানা থেকে উঠে তিনি টর্চ লাইট জ্বালিয়ে তার পায়ের নিচে প্রায় এক হাত লম্বা একটি সাপের বাচ্চা দেখতে পান। সাপ দেখে তিনি ভয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসেন।
 
পরে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা এসে ঘরের আসবাবের ভেতর থেকে নয়টি গোখরা সাপের বাচ্চা পেয়ে সেগুলো মেরে ফেলেন। শুক্রবার সকালে মাটির ঘরের মেঝে ও দেয়াল খুঁড়ে আরও নয়টি গোখরা সাপ বের করা হয়। সেগুলোও মেরে ফেলা হয়। সাপগুলো ১৮ থেকে ২০ ইঞ্চি দৈর্ঘ্য।
 
নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার নিশ্চিত করে বলেন, 'স্থানীয়রা সাপগুলো মেরে ফেলায় ওই বাড়ির লোকজনের ক্ষতি হয়নি।'
 
ইত্তেফাক/জামান