খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপডেট : ২১ জুলাই ২০১৭, ২০:৩৯
রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-২ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম আক্তার উদ্দিন (৮০)। 
 
শুক্রবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আক্তার উদ্দিন ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে। 
 
প্রত্যক্ষদর্শী পথচারী মো. আলিম জানান, বিকাল  ৩টার দিকে রাস্তার পর হবার সময় তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তখন তিনিসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি