হাতিরঝিলে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ২১ জুলাই ২০১৭, ২২:০৭
রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিরাজুল ইসলাম (২০) নামে এক যুবক খুন হয়েছেন। 
 
কামরুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, মেরুল থেকে হাতিরঝিলে প্রবেশ পথের মাথায় ওই যুবককে পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।  তার বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।  
 
এ দিকে তার কাছে থাকা মোবাইল ফোনে তার এক স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই যুবকের নাম সিরাজুল ইসলাম । তার বাড়ি দক্ষিণ বাড্ডায়।  তিনি ব্রাক ব্যাংকে পিয়ন পোস্টে চাকরি করতেন। 
 
 
ইত্তেফাক/ইউবি