ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে বাড়িতে বসেই চিকিত্সা সেবা ও ওষুধ পাওয়ার ব্যবস্থা চালু করেছে। এ জন্য আক্রান্তদের ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে জানালেই কল সেন্টার হতে সংশ্লিষ্ট এলাকার কর্তব্যরত চিকিত্সক এ সংক্রান্ত সেবা দিতে রোগীর বাসায় পৌঁছে যাবেন।
ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বৃহস্পতিবার থেকেই আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র, ৫টি নগর মাতৃসদন কেন্দ্র এবং করপোরেশনের নিজস্ব ২টি হাসপাতাল ও ১টি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন।
মেয়র সাঈদ খোকন দ্রুততম সময়ের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে বলে নগরবাসীদের আস্বস্ত করেন। সে লক্ষ্যে ডিএসসিসি বহু ধরনের উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রয়েছে জনসচেতনমূলক র্যালি, মসজিদগুলোতে বয়ান করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে মতবিনিময়, লিফলেট বিতরণ, মাইকিং, প্রতি ওয়ার্ডে সমাবেশের আয়োজন, পত্রিকায় বিজ্ঞাপন ও ইলেকট্রনিক চ্যানেলে টিভিসি সম্প্রচার, বিনামূল্যে ওষুধ ও চিকিত্সা সেবা প্রদান ইত্যাদি। শুক্রবার থেকে ৩৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্র হতে একযোগে চিকুনগুনিয়ায় আক্রান্তদের ফোন কল পেলেই বাড়ি বাড়ি গিয়ে সেবা ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোর ঠিকানা ও মোবাইল নম্বর—এনজিওর নাম দেওয়া হল।
অঞ্চল-৫, ডিএসসিসি, পার্টনারশীপ এলাকা-১ (পিএসটিসি)
নগর স্বাস্থ্য কেন্দ্র-১,১৬০/১ পশ্চিম ধোলাইপাড়, যাত্রাবাড়ি, ওয়ার্ড-৫১, ০১৭২৪৪৬৬৮৭৩। নগর স্বাস্থ্য কেন্দ্র-২, ১৫৪ দক্ষিণ যাত্রাবাড়ি, সুরুজনগর, ওয়ার্ড-৫০, ০১৯২৬৩০৮২০৭। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ওয়াসা রোড, নিউ জুরাইন, ওয়ার্ড-৫২, ০১৯১৯৪৪৭৪০১। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, বালুরমাঠ, শহীদনগর, গেন্ডারিয়া, ওয়ার্ড-৪৭, ০১৭৭৯৭২৬০৭৬। নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, করিমুল্লাহবাগ, পোস্তাগোলা, ওয়ার্ড-৫৪, ০১৮৫২৬৪২৪৬২।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৬, ৮৭, কেসব ব্যানার্জী রোড, সূত্রাপুর,ওয়ার্ড-৪৬, ০১৯২৪৭৯৪৫৪০।
অঞ্চল-৪, ডিএসসিসি, পার্টনারশীপ এলাকা-২ (কেএমএসএস)
নগর স্বাস্থ্য কেন্দ্র-১, ৪৭ নলগোলা রাজবাড়ি, ইমামগঞ্জ,ওয়ার্ড-৩০, ০১৯১৭৫৩০৫৯১। নগর স্বাস্থ্য কেন্দ্র-২, ১৫ মৌলভীবাজার কমিউনিটি সেন্টার, বেচারাম দেউরি, ওয়ার্ড-৩১,৩২, ০১৯১১০৮৭৮০৫। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ২৬ মাজেদ সরদার রোড, ওয়ার্ড-৩৩, ০১৭২৪৮১৬৩৬৭। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ২৫/১ আগা সাদেক রোড ওয়ার্ড-৩৪, ০১৭১৬৫১৫২৭৫। নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ১১ হাজী মইনুদ্দীন রোড ওয়ার্ড-৩৫,৩৬, ০১৮১৬০৫২১৮১। নগর স্বাস্থ্য কেন্দ্র-৬, ফরাসগঞ্জ (লাল কুঠির বিপরীতে ট্রাক স্ট্যান্ড) ওয়ার্ড-৩৭, ৪৩, ০১৭২০৩২০৩১৭।
অঞ্চল-৩, ডিএসসিসি, পার্টনারশীপ এলাকা-৩ (বাপ্সা)
নগর স্বাস্থ্য কেন্দ্র-১, হাজারীবাগ বড় মসজিদের পাশে, কালুনগর, ওয়ার্ড-২২, ০১৯৯৬৭৭৬৪৭১। নগর স্বাস্থ্য কেন্দ্র-২, আজিমপুর বটতলা কাঁচাবাজারের নিকটে, ওয়ার্ড-২৩, ০১৭৪৬৮৩৬৫১৭। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, শহীদনগর কমিউনিটি সেন্টার, লালবাগ, ওয়ার্ড-২৪, ০১৭১৮৯৯০৭০৬। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, বাবুবাজার বেড়িবাঁধের পাশে, শহীদনগর, লালবাগ, ওয়ার্ড-২৪, ০১৮১৫৫৭৫৮৮৬। নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, আলিয়া মাদ্রাসা, বক্সি বাজার, ওয়ার্ড-২৭, ২৮, ০১৯১৫৬০৩৩২৯। নগর স্বাস্থ্য কেন্দ্র-৬, ইসলামবাগ, কাঁচাবাজার, লালবাগ, ঢাকা ওয়ার্ড-২৯, ০১৭৫৪১১৪৯৭৩।
অঞ্চল-২, ডিএসসিসি, পার্টনারশীপ এলাকা-৪ (পিএসটিসি)
নগর স্বাস্থ্য কেন্দ্র-১, ১২২/২ আহমদবাগ, ওয়ার্ড-৫, ০১৭১২৬৭১১২৬। নগর স্বাস্থ্য কেন্দ্র-২, উত্তর মুগদা, ঝিলপাড়, ওয়ার্ড-৬, ০১৬৭০৬৯৫৩৪৩। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ১৬৮ দক্ষিণ কমলাপুর ওয়ার্ড-৮, ০১৭২০২৮৮৬২৩। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ২২৯ ফকিরাপুল (গরম পানির গলি), আরামবাগ ওয়ার্ড-৯, ০১৯৭১৩০২৩৭৪। নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ১৭ বায়তুল মামুর মসজিদ মার্কেট, এজিবি কলোনী, মতিঝিল,ওয়ার্ড-১০, ০১৭৮৩৯১৯৫৬৩। নগর স্বাস্থ্য কেন্দ্র-৬, বাগিচা, উত্তর শাহজাহানপুর ওয়ার্ড-১১, ০১৮১৪২৫০৪৮৫।
অঞ্চল-২, ডিএসসিসি, পার্টনারশীপ এলাকা-৪ (পিএসটিসি)
নগর স্বাস্থ্য কেন্দ্র-১, ৩০৮/৩ এ তিলপাপাড়া, গোড়ান, ওয়ার্ড-১, ০১৯২২২৪১৬৬৫। নগর স্বাস্থ্য কেন্দ্র-২, ৩২৫ দক্ষিণ গোড়ান, খিলগাঁও, ওয়ার্ড-২, ০১৯১২৬৩৬৮৩১। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ৩৩/১ মেরাদিয়া মেইন রোড, মেরাদিয়া, ওয়ার্ড-৩, ০১৯২২২৪১৬৬৫। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ৪৬২ গুলবাগ, নতুন গুলবাগ মসজিদ, মালিবাগ,ওয়ার্ড-১২, ০১৭১২০৭৮৭০০।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২টি হাসপাতাল ও ১টি মাতৃসদনের কর্মকর্তাদের নাম ও ফোন নম্বর হল : ডা. মো. আজমল হোসেন, পরিচালক, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল-৫৭৩৯০২৬৭, ০১৭১৫০৩৫৭৮৮, ডা. মো. মোশাররফ হোসেন, তত্ত্বাবধায়ক, ঢাকা মহানগর শিশু হাসপাতাল-৫৭৩১৭০৫৬, ০১৭১১০৩৭০২৯, ডা. ইসমত আরা পরামর্শক (গাইনী) কাম- প্রশাসক (অ. দা.) নাজিরা বাজার মাতৃসদন -৯৫৫৮৪৪৪, ০১৭৪৩৯৬৬৬৬২।
