খিলগাঁওয়ের বিশাল জয়

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:৩১

দ্বিতীয় বিভাগ ফুটবল

স্পোর্টস ডেস্ক

খিলগাঁও ফুটবল একাডেমি দ্বিতীয় বিভাগ ফুটবলে গতকাল শুক্রবার ৫-০ গোলে হারিয়েছে গৌরিপুর স্পোর্টিং ক্লাবকে। 

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৩৫ মিনিটে সুজন রায়ের গোলে খিলগাঁও প্রথমার্ধ শেষ করে। বিরতির পর কামরুল ইসলামের জোড়া গোল এবং রিয়াজ উদ্দিন ও সাগর আহমেদের লক্ষ্যভেদে বড়ো জয় নিশ্চিত হয় দলটির।