খান ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:৩১

মাগুরায় দ্বিতীয় বিভাগ ক্রিকেটে

মাগুরা প্রতিনিধি

মাগুরায় অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে খান ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ফাইনালে খান ওয়ারিয়র্স এক উইকেটে নাজিমউদ্দিন  স্মৃতি সংসদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। লিগে অংশ নেয় ২৪টি দল। বিকেলে  ফাইনাল শেষে মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আলী আকবর, নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ। শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত লীগে ২৪টি দল অংশ নেয়।