স্পোর্টস রিপোর্টার
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আজ ক্রীড়াঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে র্যালি শুরু হবে শিশু অ্যাকাডেমি হতে। র্যালি শেষে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে আলোচনা সভা এবং বিকালে পল্টন ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে অ্যাথলেটিকস ফেডারেশন আজ সকাল ৬টায় আর্মি স্টেডিয়াম হতে ম্যারাথন শুরু করবে। শেষ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
