মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে ২০১৭ সালের একাদশ শ্রেণীর নবীন বরণের দিনে উদ্বোধন করা হল শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ল্যাংগুয়েজ ল্যাব। শনিবারের এই উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল কাজী শরীফ উদ্দিন, পদাতিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর মাহবুবুর রহমান। জাহাঙ্গীর কবির নানক বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সরকার বদ্ধ পরিকর। তারই ধারাবাহিকতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রযুক্তি বান্ধব এ সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করবে। একুশ শতকের উপযোগী করে প্রজন্ম গড়ে তুলতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান বলেন, আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে এগিয়ে চলেছে। নবীনদের উদ্দেশ্য তিনি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ,দেশ ও জাতি পরিচালনায় তোমাদেরই অংশ গ্রহণ করতে হবে,নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ ,শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড কমিশনার, মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রমুখ।
ইত্তেফাক/সাব্বির
