চন্দনাইশে সড়কগুলো যেন মরণ ফাঁদ

আপডেট : ২২ জুলাই ২০১৭, ২০:৫০
 
ভারী বর্ষায় গর্ত আর খানাখন্দে পরিণত হয়েছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অধিকাংশ সড়কগুলো। সড়কের কোথাও কোথাও সৃষ্ট গর্তগুলো যেন মৃত্যুকোপে রূপ নিয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এসব সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন।
 
সরেজমিনে দেখা যায়, চন্দনাইশ উপজেলার জনগুরুত্বপূর্ণ দেওয়ানহাট বৈলতলী সড়কের বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে এ সড়কটির দেওয়ান হাট থেকে দুই কিলোমিটার বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা। সংশ্লিষ্ট প্রশাসনের সংস্কারের কোন উদ্যোগ নেই। অথচ দেওয়ানহ্টা- বৈলতলী সড়কটি খাগরিয়া, সাতবাড়িয়া ও বৈলতলী ইউনিয়নবাসীর একমাত্র চলাচলের মাধ্যম।
 
যত্রতত্র ভাঙন আর খানাখন্দে জমে থাকা কাদাপানির কারণে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পথচারী ও ব্যবসায়ীরা দুর্ভোগের শিকার হচ্ছে।সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান ভেট্টা জানান, ভারী বৃষ্টির কারণে এই সড়কটির কার্পেটিং উপড়ে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। সংস্কারের জন্য উপজেলা এলজিইডি প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান