মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরের দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয় এবং দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে প্রায় দেড় হাজার শিক্ষার্থী।
দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম বলেন, মাঠে জমে থাকা পানি নিষ্কাশন এবং সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করা। মানবিক দিক বিবেচনা করে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি জোর দাবি জানিয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, দেওহাটা উচ্চ বিদ্যালয় ও দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য প্রকল্প তৈরি করে অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
