ফুলবাড়ীয় ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১১:২২
 
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী গোরকমন্ডপ ব্রিজের পাড় এলাকা থেকে ভারতীয় ৩০ বোতল ফেনসিডিলসহ কার্ত্তিক চন্দ্র মন্ডল (৩২) নামে এক মাদক বহনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে বালারহাট-টু গোরকমন্ডপ সড়কে একটি অটোবাইক তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে। 
 
তিনি উপজেলার গোরকমন্ডপ গ্রামের মৃত শচিন চন্দ্র মণ্ডলের ছেলে। এ ঘটানায় ফুলবাড়ী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 
 
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াত রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 
 
ইত্তেফাক/কেকে