ইরাকে বিমান হামলায় বেশ কয়েকজন আইএস জঙ্গি নিহত

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১২:৫৩
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে দেশটির বিমান বাহিনীর এক হামলায় ইসলামিক স্টেট (আইএস) এর বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে। শনিবার ইরাকী বাহিনী একথা জানিয়েছে।
 
ইরাকি জয়েন্ট অপারেশন কমান্ড (জেওসি) এক বিবৃতিতে জানায়, ইরাকের যুদ্ধ বিমানগুলো সিরিয় সীমান্তবর্তী আনবার প্রদেশের পশ্চিমাঞ্চলে আইএস নিয়ন্ত্রিত দুটি নগরীতে হামলা চালিয়েছে।
 
জেওসি আরো জানিয়েছে, আইএস এর একটি কেন্দ্রীয় দপ্তর, দুটি অস্ত্র ও গোলাবারুদের গুদাম এবং একটি গাড়ি বোমার কারখানায় এ হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আইএস জঙ্গি নিহত হয়েছে। উল্লেখ্য, ১০ জুলাই ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আদাবি আনুষ্ঠানিকভাবে মসুলকে আইএসমুক্ত ঘোষণা করেন। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু