বরিশাল অফিস
বৃহস্পতিবার বিকালে বরিশালে পানি ভেবে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারিতে ব্যবহূত এসিড পান করে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম শাহারিয়ার (৪)। সে বাকেরগঞ্জ উপজেলার প্রবাসী সিদ্দিকুর রহমানের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, ওইদিন বাসার পাশের গ্যারেজে পানির বোতলে রাখা এসিডকে পানি ভেবে পান করে অসুস্থ হয়ে পড়ে শাহারিয়ার। তাত্ক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন।
