উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ৪৯.৫২ শতাংশ পাস করেছে। এতে কুমিল্লা শিক্ষাবোর্ডের অবস্থান হয়েছে দশমে পৌঁছে স্থান হয়েছে তলানিতে।
গত বছরের তুলনায় এ বছর এ বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলের পর এবার এইচএসসি পরীক্ষায়ও ফল বিপর্যয়ে অভিভাবক ও পরীক্ষার্থীদের মাঝে হতাশা নেমে এসেছে। শুধু মাত্র ইংরেজি বিষয়েই ৩৭.৯৪ শতাংশ পরীক্ষার্থী ফেল করায় এ ফল বিপর্যয় ঘটছে বলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন।
বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর এ বোর্ডের অধীন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় এক লাখ ৩৭২ জন অংশগ্রহণ করে পাস করেছে ৪৯ হাজার ৭০৪ জন। এর মধ্যে বিজ্ঞানে পাসের হার ৭২.৭২, ব্যবসায় শিক্ষায় ৪৯.৬৩ ও মানবিকে পাসের হার ৩৮.৩১ শতাংশ।
ইত্তেফাক/জামান
