৫০ হাজার ডলারসহ পাচারকারী আটক!

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:৩৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবি অভিযান চালিয়ে ৫০ হাজার মার্কিন ডলার ও পাঁচটি নতুন মোবাইল ফোনসেটসহ এক পাচারকারীকে আটক করেছে। শুক্রবার দুপুরে বিজিবি-৬ এর কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে দর্শনা চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয় বলে জানানো হয়। আটক ব্যক্তির নাম নূর ইসলাম (৪০)। বিজিবি-৬ এর পরিচালক লে. কর্নেল ইমাম হাসান জানান, দর্শনা চেকপোস্টে হাবিলদার ইকবাল হোসেন সন্দেহজনক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ডলার ও অনার নাইন এন মডেলের পাঁচটি মোবাইল ফোনসেট পান। ডলার সরকারের ট্রেজারিতে জমা এবং আটক ব্যক্তির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হবে।