রাজস্ব বোর্ডের (এনবিআর) সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগে কর ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার জন্য 'মাস্টার অব ট্যাক্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম' চালু করা হয়েছে। রবিবার বিকেলে বিজনেস স্টাডিজ অনুষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রোগ্রামের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এনবিআর-এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তালেব।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে শিক্ষার ক্ষেত্রে নতুন মাইলফলক সৃষ্টি করতে যাচ্ছে এই প্রোগ্রাম চালুর মাধ্যমে। রাজস্ব সংগ্রহ এবং বাজেট বিশ্লেষণে পারদর্শী হবে শিক্ষার্থীরা। দক্ষ আয়কর কর্মী হিসেবে গড়ে ওঠার পাশাপাশি শিক্ষার্থীরা দেশে সুশাসন প্রতিষ্ঠায় এর মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারবে।
ইত্তেফাক/জামান
