স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যা মামলার রায় আগামী ১৫ এপ্রিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করেন ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের পিপি যুক্তি উপস্থাপন করে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তিনি বলেন, গত ১৩ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলায় মোট ৩৩ জন সাক্ষী দিয়েছেন।
