অনলাইন কেনাকাটার প্রতি ক্রমেই আগ্রহ বাড়ছে মানুষের। উন্নয়নশীল দেশগুলোতেও অনলাইন ক্রেতার আগ্রহ ও সংখ্যা বৃদ্ধির কারণে ই-কমার্সের প্রসার দ্রুত হচ্ছে। ২০১৭ সালে বৈশ্বিক ই-কমার্স বিক্রয় ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৯ ট্রিলিয়ন ডলারে। এ সময় অনলাইন গ্রাহক সংখ্যা ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩০ কোটিতে, যা বিশ্বেও মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। অনলাইনে বিদেশ থেকে পণ্য কেনার হার বাড়ছে। বিদেশ থেকে পণ্য কিনেছেন, এমন ক্রেতার সংখ্যা ২০১৫ সালে ১৫ শতাংশ থেকে বেড়ে ২০১৭ সালে হয়েছে ২১ শতাংশ। মোটের দিক থেকে ই-কমার্সে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। —নাঈমা সুলতানা
