রাজধানীর আজিমপুরে র্যাবের সঙ্গে ‘অস্ত্রধারীদের’ গুলিবিনিময়ের ঘটনায় দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
র্যাব-১০-এর পরিচালক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শাহাবুদ্দীন খান বলেন, পুলিশের স্টিকার লাগানো দুটি গাড়ি নিয়ে ছিনতাইকারী দল বেলা সাড়ে তিনটার দিকে আজিমপুর এলাকার একটি মার্কেটের সামনে অবস্থান করছিল। র্যাব সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা র্যাবের ওপর গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি ছুড়লে দুইজন আহত হন। আহত দু’জনের কাছ থেকে দু’টি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। বাকি সদস্যরা একটি গাড়ি নিয়ে পালিয়ে গেছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ইত্তেফাক/এএম।
