জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন-২০১৭। চলবে শনিবার পর্যন্ত।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, জেইউমুনা'র সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রিন্স। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন (জেইউমুনা)'র উদ্যোগে জাবি'র জহির রায়হান মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে ৩০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনশ' শিক্ষার্থী অংশ গ্রহণ করবে।
লিখিত বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, 'মডেল ইউএন সেইসব ছাত্র-ছাত্রীদের জন্য যারা ভবিষ্যতে নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করতে চায়। মডেল ইউএন সম্মেলন থেকে শিক্ষার্থীরা সমঝোতা, নেটওয়ার্কিং নীতি প্রণয়ন, সমস্যা সমাধান ও বক্তৃতা দেওয়ার মত দক্ষতা অর্জন করতে পারবে। সে দিক থেকে জাহাঙ্গীরনগর মডেল ইউএন-২০১৭ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।'
ইত্তেফাক/জামান
