রাজশাহীর পবা উপজেলার হরিয়ানের সুচরণ এলাকায় একটি পরিবারকে পাঁচদিন ধরে অবরুদ্ধ (একঘরে) করে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের প্রায় দেড় বছরের অসুস্থ শিশু কন্যা সুমাইয়ার ভরণ-পোষণকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী মহল ওই পরিবারের সঙ্গে এলাকাবাসীকে সবধরনের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করেছে।
একঘরে করার কারণে ওই পরিবারের অসুস্থ শিশুটির ওষুধ গ্রামে কেনা যাচ্ছে না। পরিবারের সদস্যদের যাতায়াতের জন্য ভ্যানেও নেয়া হচ্ছে না। স্কুলে যেতে বাধা দেয়া হচ্ছে। শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে যেতে দেয়া হচ্ছে না। গ্রামের মাতব্বররা স্বীকার করেছেন তাদের অমান্য করার ওই পরিবারের সদস্যদের একঘরে করা হয়েছে।
এ বিষয়ে হরিয়ান ইউনিয়নের চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু বলেন, তিনি বিষয়টি জেনেছেন। ওই গ্রামের সমাজপতিরা চরম অন্যায় করেছেন। এটা সরাসরি রাষ্ট্রের আইনের বিরোধিতা।
ইত্তেফাক/এমআর
