যুক্তরাষ্ট্রকে বিপজ্জনক এবং বন্ধুত্বহীন সামরিক কার্যক্রম না চালানোর আহবান জানিয়েছে চীন। সমপ্রতি দুই মার্কিন কর্মকর্তা জানান, পূর্ব চীন সাগরে চীনের দুটি যুদ্ধবিমান মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধ করে।
চীনের অন্যতম মুখপাত্র রেন গুয়োকিয়াং বলেন, চীনের যুদ্ধবিমান কোনো নিয়ম লংঘন করেনি। বিমানের পাইলটরা পেশাদারিত্ব বজায় রেখেই চলছিল।
তিনি যুক্তরাষ্ট্রের নজরদারির নিন্দা জানান এবং বলেন এর মাধ্যমে চীনের নিরাপত্তাকে হুমকির মুখে নিয়ে যাচ্ছে এবং বিমানের গতিপথকেও বিপজ্জনক করে তুলছে যুক্তরাষ্ট্র। এই ধরনের কার্যক্রমে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়া
ইত্তেফাক/আনিসুর
