রিকশাচালককে ছুরিকাঘাত করে ২৫হাজার টাকা ছিনতাই

আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১০:৪৮
 
রাজধানীর বংশালে শফিকুল ইসলাম নামের এক রিকশা চালককে ছুরিকাঘাত করে ২৫হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত শফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে তাঁতিবাজারে এ ঘটনা ঘটে।
 
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, ভোর সাড়ে ৪টায় শফিকুল লক্ষ্মীপুর থেকে সায়দাবাদ বাস টার্মিনালে পৈাঁছেন ।পরে তিনি একটি রিক্সায় তাঁতিবাজারে পৈাঁছলে তিন চারজন ছিনতাইকারীরা তার রিকশার গতিরোধ করে। এ সময় তারা শফিকুলকে ছুরিকাঘাত করে ২৫হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে ওই রিকশায় করে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
ইত্তেফাক/মোস্তাফিজ