ডেমরায় সড়ক দুর্ঘটনায় বেবিটেক্সিচালক নিহত

আপডেট : ২৬ জুলাই ২০১৭, ২০:০৫
রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় একজন বেবিটেক্সিচালক নিহত হয়েছেন। তার নাম আব্দুল মজিদ (৩৫)। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ডেমরার সারুলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মজিদের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তবে তিনি বর্তমানে ডেমরা সারুলিয়া ক্লেমপাড় এলাকার একটি বাসায় ভাড়া করে থাকতেন।
 
নিহত মজিদের প্রতিবেশী কামাল হাসান জানান, আব্দুল মজিদ দুপুরে বেবিটেক্সি চালিয়ে সারুলিয়া বাজারের সড়কটি অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগতির একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কতর্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ডেমরা থানা পুলিশ জানায়, লেগুনার চালক পালিয়ে গেলেও লেগুনা আটক করা হয়েছে। এ ব্যপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। অপর দিকে মজিদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।