গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের অধ্যাপক ড. রাজু আহমেদ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান নির্বাচিত হয়েছেন। শিক্ষক সমিতির ১১ সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচন বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
এ কমিটির অন্যান্য পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রভাষক মো. মাজহারুল আলম, সাংস্কৃতিক সম্পাদক প্রভাষক মো. সুমন মিয়া, ক্রীড়া সম্পাদক তন্ময় কুমার পাল, মহিলা সম্পাদক অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী ও সহযোগী অধ্যাপক নাঈম মো. লুৎফুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শিবলী আনোয়ার। নতুন এই কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
ইত্তেফাক/জামান
