লালবাগে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ২২:১৩
পুরান ঢাকার লালবাগে বৃহস্পতিবার দিনদুপুরে ব্যবসায়ী আনোয়ার হোসেনের পেটে ছুরিকাঘাত করে ৭৩ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। পরে ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
আহত ব্যাবসায়ী জানান, দুপুরে লালবাগ শেখ সাহেব বাজারের বাসা থেকে রিকশায় হাজারীবাগ যাওয়ার পথে নবাবগঞ্জ রোডে ৩/৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোনটি নিয়ে যায়।
 
পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজির আহমেদ খান জানান, ছিনতাই না পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
 
 
 
ইত্তেফাক/ইউবি