রাজধানীর কলাবাগানে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। তার নাম মোঃ মোঃ আকিব হাসান (১২)। আকিবের পিতার নাম মোঃ হানিফ। তিনি একজন কাঁচামাল ব্যাবসায়ী। মায়ের নাম হালিমা বেগম। তারা ৭২, কলাবাগান লাল ফকিরের মাজারের পাশে ইউনুসের বাড়িতে ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার সালুয়া গ্রামে। আকিব ছিল তিন ভাইয়ের মধ্যে বড়।
আকিবের মা জানান, তিনি অন্যের বাড়িতে কাজ করেন। অন্য দিনের মতো তিনি কাজে গিয়েছিলেন। আকিব স্কুল থেকে বিকাল ৫টায় বাসায় এসে খাওয়া দাওয়া করে বাসায় ছিল। রাত সাড়ে ৮ টায় তিনি বাসায় ফিরে দেখেন ঘরের ভিতরে বিছানায় গলায় ওড়ান পেঁচানো অবস্থায় আকিব পড়ে আছে। ওড়নার বাকি অংশ আড়ার সঙ্গে বাঁধা ছিল।
আকিবকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০ টায় তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির এস.আই. মোঃ বাচ্চু মিয়া। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আকিব নিউ মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ছিল। তবে কি কারনে আত্মহত্যা করেছে এ ব্যাপারে বাবা মা কিছুই জানে না।
ইত্তেফাক/নূহু
