সাতক্ষীরায় শিশুর পায়ুপথে আইসক্রিম ঢুকিয়ে নির্যাতন, আটক ২

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১২:২০
সাতক্ষীরায় ৯ বছরের এক শিশুর পায়ুপথে আইসক্রিম ঢুকিয়ে নির্যাতনের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহর উপকণ্ঠের ডাঙ্গীপাড়ার আশিক সুপার আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনাটি ঘটে। 
 
নির্যাতনের শিকার শিশুটির নাম ডাবলু মিয়া। সে সদর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ আইসক্রিম ফ্যাক্টরির দুই কর্মচারীকে আটক করেছে।
 
আটককৃত আইসক্রিম ফ্যাক্টরির কর্মচারীরা হলেন- সদর উপজেলার ব্রহ্মরাপুর ইউনিয়নের নুর ইসলামের ছেলে শামীম হোসেন (১৫),  ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা এলাকার শফিকুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (১৫)।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, ডাবলু প্রতিদিন ফ্রি আইসক্রিম খাওয়ার জন্য ফ্যাক্টরিতে যাতায়াত করতো। ফ্যাক্টরির উক্ত দুই কর্মচারী শিশুটির পায়ুপথে আইসক্রিম ঢুকানোর চেষ্টা করে। খবর পেয়ে এঘটনায় জড়িত থাকার অভিযোগে ফ্যাক্টরির ওই দুই কর্মচারী শামীম ও নাজমুলকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃত দুই ফ্যাক্টরি কর্মচারীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/এমআই