ফটিকছড়িতে গাউছুল আযম বাবাভাণ্ডারীর (ক) ওরসে আখেরি মোনাজাত

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২২:০৮

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ভক্তের অংশগ্রহণে আখেরি মোনাজাতের মাধ্যমে মাইজভাণ্ডার দরবার শরীফে তরিকায়ে মাইজভাণ্ডারীয়ার পূর্ণতাদানকারী হযরত গাউছুল আযম শাহ্সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর (ক) ৮৩তম বার্ষিক ওরস শরীফ গতকাল সম্পন্ন হয়েছে। ওরস শরীফ উপলক্ষে গাউছিয়া রহমান মনজিল, আনজুমানে রহমানিয়া মইনীয়া মনজিল, গাউছিয়া হক মনজিলসহ বিভিন্ন মনজিলের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

গাউছিয়া রহমান মনজিলে আয়োজিত আখেরি মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন শাহজাদায়ে গাউছুল আজম হযরত শাহসুফি মাওলানা আলহাজ সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী (ম জি আ)। গাউছিয়া মইনীয়া মনজিলে আখেরি মোনাজাত করেন শাহসুফি হযরত মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী।