দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি পদে মোঃ তাজাম্মেল হক ও সাধারণ সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ইউনিয়নের সহ-সভপতি পদে মোঃ গোলাম সরওয়ার আজাদ, সহকারী সম্পাদক পদে মোঃ মোশাররফ হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দুল মান্নান জমাদ্দার, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ রুহুল আমিন, কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান মৃধা এবং কার্যনির্বাহী পদে মোঃ নাসির উদ্দিন হাওলাদার নির্বাচিত হয়েছেন।
নির্বাচন সাব-কমিটির চেয়ারম্যান আবুল খায়ের গতকাল শুক্রবার ফলাফল ঘোষণা করেন। নির্বাচন সাব-কমিটির সদস্যরা হলেন মো. গোলাম আখতার, মোহাম্মদ আল-মামুন ও মোহাম্মদ শাহযাদা।
অভিনন্দন
দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ তাজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ নবনির্বাচিত কমিটিকে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি আলমগীর হোসেন খান ও মহাসচিব কামাল হোসেন, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান জলিল ও মহাসচিব মো. খায়রুল ইসলাম অভিনন্দন জানিয়েছেন।
এছাড়া ডিইউজে ইত্তেফাক ইউনিট চিফ আবুল খায়ের ও ডেপুটি ইউনিট চিফ মোহাম্মদ শাহযাদা, কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম আখতার ও সাধারণ সম্পাদক আবু জাফর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি
