তানভীর ও তার মায়ের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৭:৫৭
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের এইচডিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সপ্তম শ্রেণির ছাত্র তানভীর ও তার মা হাবিবা সুলতানা। 
 
গত ২১ জুলাই সিলিন্ডারের গ্যাসে আগুন ধরে মা-ছেলে দগ্ধ হয়। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দোলবাড়িয়া গ্রামের সপ্তম শ্রেণির ছাত্র তানভীর। ১০ বছর আগেই বাবা হারিয়েছে তানভীর। তার বাবা ছিলেন যশোরের লোকসমাজ পত্রিকার সাংবাদিক।
 
মারাত্মক দগ্ধ মা-ছেলের চিকিৎসার খরচ চালাতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। প্রতিদিন ২০ হাজার টাকার টাকার কাছাকাছি খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। অসহায় পরিবারটিকে বাঁচাতে সাহায্য করতে পারেন। ডাচবাংলা ব্যাংক অ্যা্কাউন্ট নম্বর ২৩৪১৫১০০৭৪৮৬২, বিকাশ নম্বর ০১৭৩৫২০৩১০৩।
 
 
ইত্তেফাক/ইউবি