রাজধানীর উত্তরায় ডিআইজি পরিচয় দেয়া ফিরোজ (২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে আব্দুল্লাহপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গাড়ি ছাড়াও তার কাছ থেকে একটি ওয়াকিটকি, তিনটি মোবাইল, লেডিস ঘড়ি, কয়েকটি স্প্রে জব্দ করা হয়।
এ বিষয়ে সার্জেন্ট মুজাহিদুল ইসলাম জানান, আব্দুল্লাহপুরে ডিউটিরত অবস্থায় একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিলে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গাড়িটিকে থামানোর পর ফিরোজ নিজেকে ডিআইজি বলে পরিচয় দেন। পরে তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
