৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের নতুন কমিটি

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ২১:০৫
বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশনের ৩৩তম ব্যাচের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে ব্যাচের প্রথম সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়। 
 
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সহকারী সচিব মোা. মতিউর রহমান শামীম এবং সাধারণ সম্পাদক হয়েছেন সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম। আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করেন ব্যাচের সাধারণ সদস্যরা।  
 
 
ইত্তেফাক/ইউবি