ফুলবাড়ী সীমান্তে ১২ কেজি গাঁজা উদ্ধার

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১০:২৪
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুরুষা ফেরুষা সীমান্ত এলাকা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা সীমান্তবর্তী কুরুষা ফেরুষা ও জায়গীরটারীর মধ্যবর্তী ফাঁকা জায়গায় ফাঁদ পাতেন। এ সময় চোরাকারবারীরা ভারত থেকে গাঁজা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে পুলিশ সদস্যরা তাদের ঘিরে ফেলেন। পুলিশ দেখে গাঁজা ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে গাঁজাগুলো উদ্ধার করে থানায় আনা হয়।
 
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এমআই