জি এম কাদেরকে ফের কো-চেয়ারম্যান করায় রংপুরে মিষ্টি বিতরণ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২২:১১

স্টাফ রিপোর্টার, রংপুর

গোলাম মোহাম্মদ কাদের এমপিকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করায় রংপুরে দলীয় নেতা-কর্মীদের মাঝে স্তস্তি ফিরে এসেছে। রাতে তারা নগরীর বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছে। প্রেসিডেন্ট পার্ক বাসভবনে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত সাংগঠনিক নির্দেশে গত বৃহস্পতিবার জি এম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য রংপুর সিটি মেয়র মো. মোস্তাফিজুর রহমান, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি প্রমুখ।

জি এম কাদের ইস্যুতে জাতীয় পার্টি রংপুর বিভাগের আট জেলার নেতাদের গণপদত্যাগের ঘোষণার প্রেক্ষিতে ১৩ দিনের মাথায় এমন সিদ্ধান্ত নিয়েছেন পার্টির চেয়ারম্যান।