বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে আজ শনিবার ভোরে ইয়াবাসহ শহীদুজ্জামান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক শহীদুজ্জামান পুটখালী ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের আবু বক্করের ছেলে।
২১ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে পুটখালী বিওপির টহল দল এক অভিযান চালিয়ে রাজগঞ্জ গ্রামে শহীদুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে ৭৭ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। ইয়াবসহ আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
