ঢাকা মহানগরীর ব্যবসায় শিক্ষা শাখায় বিশেষায়িত গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ কালাম ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, ঢাকা অঞ্চল পরিচালিত প্রতিযোগিতায় তিনি এই কৃতিত্ব অর্জনে সক্ষম হন। এম এ কালাম রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে অবস্থিত গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। ২০০৪ সালে তার হাত ধরেই এই কলেজের যাত্রা শুরু। কলেজটি উচ্চমাধ্যমিক পর্যায়ে এবং স্নাতক ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করে আসছে। তার এই স্বীকৃতি ব্যবসায় শিক্ষা প্রসারকে আরো যুগোপোযোগী করার অনুপ্রেরণা যোগাবে বলে তিনি মনে করেন। -প্রেস বিজ্ঞপ্তি
