গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ীতে নিখোঁজের তিন মাস পরেও উদ্ধার হয়নি অপহূত কৃষি শ্রমিক রফিকুল ইসলাম (৫০)। নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে কৃষি কাজ করতে গিয়ে তিনি নিখোঁজ হন। এরপর বিভিন্ন এলাকায় তার খোঁজ করা হয়। কিন্তু কোথাও না পেয়ে স্ত্রী পারভীন বেগম গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডাইরি করেছেন।
গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, রফিকুল ইসলাম মানসিকভাবে অসুস্থ। তার সন্ধানে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।
