শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামিকে শুক্রবার গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত হচ্ছে উপজেলার তেলকুপি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ও তেলকুপি গ্রামের রেকরামুল হকের ছেলে শাহজাহান আলি বাদশাহ। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার একটি দল তেলকুপি বিদ্যালয়ের সাবেক ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি শাহজাহান আলি বাদশাহকে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রাম থেকে গ্রেফতার করে।
